(ক) আগ্রহী প্রার্থীগণ https://jobccc.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুঃ 04/05/২০২৬ তারিখ সকাল 09:00 টা হতে;
অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ সময়ঃ 23/05/২০২৬ তারিখ রাত 11:59 টা।
উক্ত সময়ের মধ্যে User ID online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে অনলাইন এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার নিজের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ ৬০ KB হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা অথবা নীল হতে হবে।
Online এ আগে Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy যে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পূর্বের আবেদনটি বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন।
আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট কপি সংরক্ষণ করবেন।
আবেদন করার পর 1 হতে 4নং ক্রমিকে বর্ণিত পদসমূহে চাকরির জন্য ২০০/- (দুইশত) টাকা, সার্ভিস চার্জ ভ্যাট বাবদ 23/- (তেইশ) টাকাসহ অফেরতযোগ্য 223/- (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নং 5 জন্য ১০০/- (একশত) টাকা, সার্ভিস চার্জ ভ্যাট বাবদ 12/- (বার) টাকাসহ অফেরতযোগ্য 112/- (একশত বার) টাকা অনধিক 72 ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
72 ঘণ্টার মধ্যে জমা দিতে না পারলে আবেদনটি বাতিল হয়ে যাবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, online এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
পত্রিকা ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ওয়েবসাইটে (https://ccc.gov.bd) এবং https://jobccc.gov.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, ফলাফল ও অন্যান্য তথ্য http://ccc.gov.bd এবং https://jobccc.gov.bd পাওয়া যাবে এবং প্রার্থীকে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।